1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
অবশেষে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো শারীরিক প্রতিবন্ধী নীলার  নাসিরনগরে নিত্য পণ্যের দাম বৃদ্ধি টালমাটাল সবজির বাজার  নলডাঙ্গায় বন্যপ্রাণী ও পরিবেশের প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতিসাধন”পাখি হত্যার বিরুদ্ধে অভিযোগ দায়ের আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় ১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে প্রশ্নপত্রে ভুল,অভিযোগ তুলে প্রধান শিক্ষকের কক্ষে শিক্ষার্থীদের তালা রায়গঞ্জে মাদকসহ এক ব্যক্তি ও হাসপাতাল হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বতীপুর প্রেস ক্লাব নির্বাচন-২০২৬ বিজয়ের আনন্দে উচ্ছ্বসিত নবনির্বাচিত কমিটি সিরাজগঞ্জে বাসচালককে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ভারতে কাঁপাতে আসছে ব্রাজিল! আলোচনায় বাংলাদেশও

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১২ Time View

 

 

ন্যাশনাল ডেস্ক 

 

ব্রাজিলের বেশ কজন কিংবদন্তিই ভারতে পা রেখেছেন। তবে কোনোবারই দল হিসেবে ভারতে আসেনি সেলেসাওরা। এবার সেই সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি বছরের অক্টোবরে ভারতে আসতে পারে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

 

 

 

সেলেসাওদের আসার বিষয়টি জানিয়েছে ইএসপিএন ব্রাজিল। ‘সুপার ফিফা উইন্ডোর’ অংশ হিসেবে ভারতে আসতে পারেন ভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়ারা। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় দুটি ম্যাচ খেলতে যাবে ব্রাজিল। ম্যাচটি দুটি হবে টাউনভিলে ও ব্রিসবেনে। ২৫ সেপ্টেম্বর এবং ২৯ সেপ্টেম্বর। অস্ট্রেলিয়া সফর শেষেই অক্টোবরের শুরুতে ভারতে আরেকটি ম্যাচ খেলতে চায় ব্রাজিল।সেটা নিয়ে আলোচনাও নাকি চলছে। ভারতে আসলে প্রতিপক্ষ কারা হবে সেটিও এখন জানা যায়নি। আসলে ভেন্যু হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা। এছাড়া বাংলাদেশ, সিঙ্গাপুর এবং কাতারেও ম্যাচটি আয়োজনের আলোচনা চলছে। যদিওবা এই মুহুর্তে শুধু ভারতের সঙ্গেই আলোচনা এগোচ্ছে।

 

 

ব্রাজিলের ভারতে আসার পেছনে পেছনে উৎসাহ জুগিয়েছে এবারের বিশ্বকাপ। সদ্য শেষ হওয়া ২০২৬ বিশ্বকাপ ঘিরে কলকাতায় দারুণ উন্মাদনা তৈরি হয়। পশ্চিমবঙ্গের বহু গলি সেজেছিল নেইমার-ভিনিসিয়াস জুনিয়রদের গ্রাফাতি দিয়ে। এর প্রতিদানই যেন পাওয়ার অপেক্ষায় কলকাতা।

 

 

এর আগে ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রের ক্লাব নিউইয়র্ক কসমসের হয়ে কলকাতার ইডেন গার্ডেন্সে মোহনবাগানের বিপক্ষে খেলেন কিংবদন্তি পেলে। সেবার তার সঙ্গী ছিলেন কার্লোস আলবার্তোও। ৩৮ বছর পর আরেকবার ভারত সফরে এসেছিলেন পেলে। অন্যদিকে ২০২৩ সালে কলকাতা সফরে এসেছিলেন জাদুকর রোনালদিনহো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com