1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডিভি লটারি প্রত্যাশীদের জন্য দুঃসংবাদ অশ্রু আর ভালোবাসায় দেবী দুর্গার বিদায় যমুনা নদীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব কাউনিয়ায় দূর্গা মন্দিরে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু নলছিটিতে পৃথক অভিযানে চোলাই মদ ও ইয়াবাসহ আটক-৭ চুয়াডাঙ্গায় সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ যশোর বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত ধামইরহাটে বৃদ্ধা হত্যার রহস্য উদ্‌ঘাটন, ছোট ভাই-ভাবীসহ গ্রেপ্তার ৫ চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের সংবাদ সম্মেলন প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার

রায়গঞ্জে রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪৬ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামি টিটুসহ জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় ছাত্র-যুব সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একই সঙ্গে মাদকমুক্ত রায়গঞ্জ গড়তে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়েছে।

 

 

 

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টার দিকে ধানগড়া সেন্টার পয়েন্ট জনতা ব্যাংক সংলগ্ন মিলন পাঠাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদ্দেস হোসাইন শোহান, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুর রউফ, শোভন ও তমাল সরকারসহ অনেকে।

 

 

 

 

 

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া মধ্যপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, স্থানীয় বাসিন্দা টিটোন (৪৫) মাদক সেবন করে তাঁদের বাড়ির সামনে এসে অশালীন আচরণ ও গালাগাল শুরু করেন। এতে বাধা দিলে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। পরে ধারালো অস্ত্রের হামলায় আব্দুর রহমান ও তাঁর ভাই হাছান শেখ (২২) গুরুতর আহত হন।

আহত আব্দুর রহমানকে প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়। শুক্রবার (১৭ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আব্দুর রহমান রায়গঞ্জ পৌর এলাকার ফিরোজ আহমেদের ছেলে। একই ঘটনায় আহত তাঁর ভাই হাছান শেখ বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

 

 

 

সমাবেশে বক্তারা বলেন, আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামি টিটুসহ জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 

 

 

বক্তারা আরও বলেন, মাদকের বিস্তার রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। তাঁরা দ্রুত রায়গঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com