1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গার মাধনগরে মদনমোহন মন্দিরে জগন্নাথ দেবের দেড়শ বছরের পুরানো পিতলের রথযাত্রা উদযাপিত ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট ও জুয়ার অর্থ পাচারকারী এজেন্ট গ্রেফতার নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু মান্দায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি ডা. টিপুর ত্রাণ বিতরণ দেড়শ বছরের ঐতিহ্যে আলমডাঙ্গায় জগন্নাথ দেবের রথযাত্রা, শত শত ভক্তের অংশগ্রহণ মান্দায় জুলাই শহীদ দিবস পালিত নলছিটিতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  দর্শনায় হাজীদের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস

ইংল্যান্ডকে কাঁদিয়ে আবারও ফাইনালে আর্জেন্টিনা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৮ Time View

 

ন্যাশনাল ডেস্ক 

 

বিশ্বকাপের সেমিফাইনালে ইউরোপের অন্যতম পরাশক্তি ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে আবারও ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পুরো ম্যাচজুড়েই মাঠের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল মেসিরা। এই নিয়ে সপ্তমবারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠল আলবিসেলেস্তারা।

 

 

 

খেলার ৮৫ মিনিটে লিওনেল মেসির প্রথম অ্যাসিস্টে বল পেয়ে দুর্দান্ত এক ফিনিশিংয়ে আর্জেন্টিনাকে ১-১ সমতায় ফেরান চেলসি তারকা এনজো ফের্নান্দেস। এরপর ম্যাচ যখন নিশ্চিতভাবে অতিরিক্ত সময়ের দিকে যাচ্ছিল, ঠিক তখনই ইনজুরি টাইমের প্রথম মিনিটে লিওনেল মেসির জাদুকরী পাস (দ্বিতীয় অ্যাসিস্ট) থেকে বল পেয়ে ইংল্যান্ডের জাল কাঁপিয়ে দেন বদলি নামা স্ট্রাইকার লাউতারো মার্তিনেস। তার গোলেই ফাইনালের টিকিট কাটে আলবিসেলেস্তারা।

 

 

 

 

এর আগে দ্বিতিয়ার্ধে মাঠে নেমে ম্যাচের ৫৪ মিনিটে মর্গান রজার্সের অ্যাসিসটে ইংল্যান্ডের হয়ে এক মাত্র গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডন। এতে ১-০ তে এগিয়ে যায় ইংলিশরা।

 

 

আগামী ১৯ জুলাই নিউইয়র্কের নিউজার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে ৮ম বারের মতো খেলবে মেসি- মার্টিনেজরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ইউরোপিয়ান জায়ান্ট স্পেন। এখন দেখার অপেক্ষা কে হবে বিশ্বচ্যাম্পিয়ন- স্পেন নাকি আর্জেন্টিনা।

 

 

 

দুই দলের তীব্র লড়াই এবং ফাউলের কারণে প্রথমার্ধটি বেশ উত্তেজনাপূর্ণ ছিল। শুরু থেকেই শারীরিক ফুটবল খেলেছে দুই দল । দ্বিতীয় মিনিটে শুরুটা করেছিলেন লিয়ান্দ্রো পারেদেস, কাঁধে ধাক্কা দিয়েছিলেন জুড বেলিংহামকে। এরপর থেকে দুই দলই শারীরিক সংঘর্ষে প্রতিপক্ষকে মানসিকভাবে টলিয়ে দেওয়ার মিশনে নেমেছে যেন।

 

 

শুরু থেকে দুই দলের কেউই গোল করার পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। যদিও খেলার ১৯ মিনিটে এমি মার্তিনেজ ইংলিশদের একটা সুযোগ থামিয়েছেন। অন্যদিকে প্রথম হাইড্রেশন ব্রেকের আগে কর্নার পেয়েছিল আর্জেন্টিনা। কর্নারটা নিয়েছিলেন লিওনেল মেসি। যদিও সতীর্থ জুলিয়ানো সিমিওনে ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে একটা ফাউল করে বসলে সেটা পরিণতি পায়নি। তবে খেলার ৩৪ মিনিটে ডেক্লান রাইসের ফ্রি-কিক থেকে চমৎকার সুযোগ পেয়েছিলেন জন স্টোন্স, তবে তার হেড গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়। অন্যদিকে খেলার ৩৯ মিনিটে এনজো ফের্নান্দেস বক্সের বাইরে ২৫ গজ দূর থেকে একটি দুর্দান্ত দূরপাল্লার শট নেন, যা ক্রসবারের সামান্য উপর দিয়ে চলে যায়। তাই হাফ টাইমের ৪৫ ও অতিরিক্ত ৩ মিনিটসহ মোট ৪৮ মিনিটে গোলের দেখা পায়নি কোনো দলই।

 

 

খেলায় ৬৬% বল দখলে রাখে আর্জেন্টিনা। অন্যদিকে ৩৪% বল দখলে রাখে ইংল্যান্ড। এছাড়া এখন পর্যন্ত আর্জেন্টিনা ফাউল করেছে ১৫টি এবং ইংল্যান্ড করেছে ৯টি ফাউল।

 

 

২০২৬ বিশ্বকাপে আজকের খেলাসহ এ পর্যন্ত মোট ৮টি ম্যাচ খেলেছে মেসিরা। এর মধ্যে সব ম্যাচেই জয় পেয়েছে স্কালোনির শিষ্যরা।

 

 

এর আগে ১৯৩০, ১৯৭৮, ১৯৮৬, ১৯৯০, ২০১৪ ও সর্বশেষ ২০২২ সালে বিশ্বকাপের ফাইনাল খেলেছে তারা। এর মধ্যে ১৯৭৮ সালে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে, ১৯৮৬ সালে পশ্চিম জার্মানিকে ৩-২ গোল এবং সর্বশেষ ২০২২ সালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে মোট ৩ বার বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নিয়েছিল লাতিন আমেরিকার এই দেশটি।

 

 

১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের জর্জিয়ার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ৪০ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এর আগে কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ইংল্যান্ড। অন্যদিকে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com