1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বন্যা, ঝড় ও অতিবৃষ্টিতে ইসলামের নির্দেশনা জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানন্ত্রীর অংশগ্রহণ বাঁশখালীতে বন্যাকবলিতদের পাশে চট্টগ্রাম জেলা পুলিশ, ত্রাণ বিতরণ ৫ দিন পর কক্সবাজারের ট্রেন সচল, পর্যটক এক্সপ্রেসের মাধ্যমে যোগাযোগ পুনরুদ্ধার উখিয়ার কোনাপাড়ায় বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ পোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী কালের স্রোতে বিলীন শতবর্ষের ছাতা মেরামতের পেশা, সংকটে কারিগর বেলকুচিতে মোটরের সাথে ওড়না পেছিয়ে মহিলা শ্রমিকের মৃত্যু রেললাইনে মোবাইলে আর্জেন্টিনার খেলা দেখছিলেন, কাটা পড়লেন যুবক

নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১২ Time View

 

 

ন্যাশনাল ডেস্ক 

 

চলতি ফুটবল বিশ্বকাপে উত্তেজনাপূর্ণ ম্যাচে যোগ করা অতিরিক্ত সময়ে জুড বেলিংহ্যামের গোলে নরওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে নিজেদের সেমিফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড।

 

 

 

ম্যাচের প্রথমার্ধের ৩৬তম মিনিটে আন্দ্রেয়াস স্কিয়েলদেরুপের দুর্দান্ত শটে প্রথমে এগিয়ে যায় নরওয়ে। প্রথমার্ধের যোগ করা সময়ে অ্যান্থনি গর্ডনের পাস থেকে গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান জুড বেলিংহ্যাম।

 

 

 

দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে নরওয়ে আবারও বল জালে জড়ালেও আর্লিং হালান্ডের ফাউলের কারণে ভিএআর পর্যালোচনার পর রেফারি সেই গোলটি বাতিল করেন। অতিরিক্ত সময়ের খেলা শুরু হতেই নিজের দ্বিতীয় গোল করে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন জুড বেলিংহ্যাম।

 

 

এর আগে ম্যাচের প্রথমার্ধে সমতায় ফেরে ইংল্যান্ড। দুর্দান্ত এক ফিনিশে দলের হয়ে সমতাসূচক গোলটি করেন জুড বেলিংহ্যাম।

 

 

 

 

 

শেলডারুপের গোলে এগিয়ে গিয়েছিল নরওয়ে, যদিও তাতে কেইনকে ফাউল করা হয়েছিল কি না, তা নিয়ে একটা সন্দেহ থেকেই গিয়েছিল।

 

 

 

 

এর ঠিক পরে নরওয়ে ২-০ ব্যবধানেও এগিয়ে যেতে পারত। প্রতি আক্রমণে উঠে এসে ২ ভার্সেস ১ পরিস্থিতি তৈরি করেছিলেন আলেক্সান্ডার শরলথ, তার বামে ছিলেন হালান্ড। কিন্তু বক্সে ঢুকে তিনি দুটো টাচ বাড়তি নিলেন, এরপরই সামনে চলে এলেন দুই ইংলিশ ডিফেন্ডার, গোলটা আর করা হয়নি তার, নরওয়েও ব্যবধান দ্বিগুণ করতে পারেনি।

 

 

সবশেষে দীর্ঘ উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে নরওয়েকে বিশ্বকাপ থেকে বিদায় করে নিজেদের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com