1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মাথায় হাত বুলিয়ে দেওয়ায় বাবাকে খুন, ছেলে গ্রেপ্তার  হু হু করে বাড়ছে তিস্তায় পানি ভূরুঙ্গামারীতে গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষ: পুলিশের অভিযানে অর্ধশতাধিক গাঁজা গাছ উদ্ধার উল্লাপাড়ায় বাসের ধাক্কায় মা-ছেলে নিহত চুয়াডাঙ্গায় জমি সম্পত্তি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা চুয়াডাঙ্গায় শিক্ষার্থীকে শাসন করায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে পেটালেন অভিভাবক ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ, সেমিতে যাবে কে? সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ৩০৬ বোতল নিষিদ্ধ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রায়গঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু  ৮ পদের বিপরীতে কর্মরত মাত্র ২ জন,চান্দাইকোনা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ৩০৬ বোতল নিষিদ্ধ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১১ Time View

 

দৃশ্যপট ডেস্ক রিপোর্ট 

 

সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় র‌্যাব-১২ এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০৬ বোতল নিষিদ্ধ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস এবং মাদক বিক্রির ১৪ হাজার টাকা জব্দ করা হয়।

 

র‌্যাব-১২ জানায়, অধিনায়কের দিকনির্দেশনায় বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সদর কোম্পানির একটি আভিযানিক দল সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে ফুড ভিলেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক পরিবহনের সময় ২৬২ বোতল ফেয়ারডিল ও ৪৪ বোতল স্ক্যাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মুসলিমনগর এলাকার মৃত মসলেম মণ্ডলের ছেলে মো. রবিউল ইসলাম (৫৪) এবং একই উপজেলার মিলেরপাড়া এলাকার মৃত আসাদুল মেকারের ছেলে মো. তহিদুল ইসলাম (৩৮)।

 

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে মাইক্রোবাসে করে ফেয়ারডিল ও স্ক্যাফ সিরাপ দেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

র‌্যাব-১২ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারা বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com