1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের খাচ্ছেন কম, তবুও বাড়ছে ওজন? জেনে নিন কারণ ও করণীয় কুড়িগ্রামে ব্রাজিলের বিদায়ে যুবকের হার্ট অ্যাটাক ভূঞাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত আমতলীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু পুনঃখননে আষাঢ়ের পানিতে প্রাণ ফিরেছে দুই খালে ভূরুঙ্গামারীতে অটোভ্যানে ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, আটক ২ চুয়াডাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সলঙ্গায় প্রবাসী অপহরণ: আপত্তিকর ভিডিওর ভয় দেখিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, নারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন নেইমার

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১১ Time View

 

 

 

স্পোর্টস ডেস্ক

 

 

 

চিরসমাপ্তি ঘটল ফুটবল বিশ্বের একটি সোনালি অধ্যায়ের! ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিক অবসর ঘোষণা করেছেন ফুটবল আইকন নেইমার জুনিয়র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে এমনটাই দাবি করেছেন ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

 

 

 

রোমানো তার পোস্টে লেখেন, ‘ব্রেকিং: নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে নিয়েছেন।’ এরপর নেইমারের বক্তব্যও ক্যাপশনে লেখেন রোমোনো। সেখানে লেখা, ‘আমি চেষ্টা করেছিলাম, আমি সত্যিই চেষ্টা করেছিলাম। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার যাত্রা শুরু হয়েছিল, আর আজ এখানেই আমি শেষ করলাম। সবকিছু এখন শেষ।’

 

 

 

২০১০ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া নেইমার ব্রাজিলের হয়ে মোট চারটি বিশ্বকাপে অংশ নিয়েছেন। বিশ্বমঞ্চের সোনালি ট্রফি অধরা থাকলেও দেশের হয়ে তার রয়েছে দারুণ সব কীর্তি। ব্রাজিলের জার্সিতে দুটি অলিম্পিক টুর্নামেন্টে অংশ নিয়ে ২০১২ সালে রৌপ্য পদক এবং পরবর্তীতে ২০১৬ সালে দলকে ঐতিহাসিক অলিম্পিক স্বর্ণপদক জেতাতে নেতৃত্ব দেন তিনি।

 

 

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড সেলেসাওদের জার্সিতে ১২৯ ম্যাচে রেকর্ড ৮০টি গোল করে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তার বর্ণিল ক্যারিয়ারের ইতি টানলেন।

 

 

 

 

চলমান ২০২৬ বিশ্বকাপে ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে শুরুর একাদশে নিয়মিত ছিলেন না নেইমার। আসরে মাত্র দুটি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার সুযোগ পান তিনি। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় হাফে মাঠে নামার পর বিদায়ী ম্যাচে নরওয়ের বিপক্ষে যোগ করা সময়ে পেনাল্টি থেকে টুর্নামেন্টে নিজের একমাত্র গোলটি করেন তিনি।

 

 

 

 

কিন্তু তার এই গোল ব্রাজিলের হার এড়াতে পারেনি। নেইমারের বিদায়ের দিনে ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে নরওয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com