1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ আসামি গ্রেফতার নেত্রকোনায় মাদকসহ ধরা বড় ভাইকে ছাড়াতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার দুই ভাই

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ আসামি গ্রেফতার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৮ Time View

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই শিশুকেও হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার একাধিক মাদক মামলার এজাহারভুক্ত, তদন্তে প্রাপ্ত ও সন্দেহভাজন আসামিদের বিরুদ্ধে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। থানা ও ক্যাম্প পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

 

আটকদের মধ্যে আলমডাঙ্গা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার সাতজন রয়েছেন। তারা হলেন- মতিয়ার মণ্ডল (৫৪), সোহাগ আলী (৩২), মঞ্জুর আলম (৩২), টনিক (২৫), রাসেল হোসেন ওরফে তুহিন (২১), এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই শিশু।

 

এ ছাড়া পৃথক মাদক মামলার তদন্তে প্রাপ্ত আসামি শহিদুল ইসলাম (৪০), এজাহারভুক্ত ও সন্দেহভাজন আসামি লিয়ন (২৫), উজ্জ্বল হোসেন (২৬) ও খাইরুল ইসলাম (৪৮), এবং অপর একটি মামলার এজাহারভুক্ত আসামি লাভলু হোসেন (৩৬)কে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মামলার আসামি আকবর আলী (৪০)কেও আটক করে পুলিশ।

 

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত পরিচালিত বিভিন্ন স্থানে ১১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে সাতজন মাদকদ্রব্য-সংক্রান্ত মামলার আসামি। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত, এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামিদেরও আটক করা হয়েছে। শুক্রবার সকালে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়াও হেফাজতে নেয়া ২ শিশুকে সংশ্লিষ্ট আইনের আওতায়া আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com