1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ আসামি গ্রেফতার নেত্রকোনায় মাদকসহ ধরা বড় ভাইকে ছাড়াতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার দুই ভাই ঠাকুরগাঁও অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে যুবকের মরদেহ উদ্ধার

নেত্রকোনায় মাদকসহ ধরা বড় ভাইকে ছাড়াতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার দুই ভাই

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৯ Time View

 

 

 

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি 

 

নেত্রকোনার বারহাট্টায় ইয়াবা ও হেরোইনসহ হত্যা মামলার এক আসামিকে গ্রেফতারের পর পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে দুই ভাইকেই গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার নিচ চিরাম গ্রামের মো. ফজল করিমের ছেলে জোবায়েল হোসেন (২২) ও তোফায়েল হোসেন (২১)। জোবায়েল একটি হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

 

শুক্রবার (২৬ জুন) দুপুরে দুই ভাইকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জোবায়েল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে বসতঘরে তল্লাশি চালায়। এ সময় চারটি ইয়াবা ট্যাবলেট ও শূন্য দশমিক ৭০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

 

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে জোবায়েল উদ্ধার হওয়া মাদকের দায় স্বীকার করলেও বড় চালানের বিষয়ে কোনো তথ্য দেননি। পরে জোবায়েলকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তোফায়েলসহ কয়েকজন স্বজন পুলিশের কাজে বাধা দেন এবং বাঁশ-লাঠি নিয়ে ধস্তাধস্তি করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তোফায়েলকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। অন্যরা পালিয়ে যান।

 

 

এ ঘটনায় তোফায়েলসহ সাতজনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ওসি চম্পক দাম বলেন, গ্রেফতার দুই ভাইকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com