1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কামারখন্দে ৮০ বছর পর পৈত্রিক জমি দখলে লাল নিশান উড়িয়ে আবেগে আপ্লুত বংশধরেরা সংসদে বসে বাজেট অধিবেশন দেখার সুযোগ পেলেন শিক্ষার্থীরা তিস্তার ৩০ পয়েন্টে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ভিটেমাটি ফসলি জমি কুড়িগ্রামে লালসার শিকার ১১বছরের শিশু,অভিযুক্তকে ধোলাই দিয়ে থানায় সোর্পদ রায়গঞ্জে আঞ্চলিক সড়কের পাশে মুরগির বিষ্ঠার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী সবুজ ভূঞাপুর গড়ার প্রত্যয়ে ১৬২ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতরণ তাড়াশ শিক্ষা অফিসারের বিদায়  যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চুয়াডাঙ্গায় সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে,মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ

সংসদে বসে বাজেট অধিবেশন দেখার সুযোগ পেলেন শিক্ষার্থীরা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৯ Time View

 

 

‎খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর,(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি

‎ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য এম এ হান্নান এমপি  এর প্রচেষ্টায় প্রথমবারের মত জাতীয় সংসদের বাজেট অধিবেশন সরাসরি দেখার সুযোগ পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার তিনটি কলেজসহ ৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ শিক্ষার্থী ।

আজ বৃহস্পতিবার ২৬ জুন বেলা ২টায় নাসিরনগর সরকারি কলেজ  ও চাতলপাড় ডিগ্রি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীসহ  এবং গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজ,নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়,কুন্ডা উচ্চ বিদ্যালয়,ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৬০ জন শিক্ষার্থী সংসদ ভবনে যান।

এ সময় প্রতিটি শিক্ষা প্রতিষ্টানের ১০  জন করে  শিক্ষার্থী সংসদ ভবনের নির্মাণশৈলী ঘুরে দেখে এবং পরে  সংসদ সদস্য এম এ হান্নান শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সংসদ এলডি হলে দুপুরের খাবার খান এবং  তাদের খোঁজখবর নেন। বেলা ৩টায় বাজেট অধিবেশন শুরু হলে তারা সংসদের দর্শনার্থী গ্যালারিতে বসে অধিবেশনের বৈঠক প্রত্যক্ষ করে। এ সময় তাদের সঙ্গে কলেজের প্রভাষক এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

‎উল্লেখ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উদ্যোগে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন পর্যবেক্ষণের সুযোগ দেয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার  বাজেট অধিবেশনের ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের  সংসদ সদস্য এম এ হান্নান এর প্রচেষ্টায় প্রথমবারের মত নাসিরনগর উপজেলার শিক্ষার্থী ও শিক্ষকরা অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ পেলেন।

 

উল্লেখ, নাসিরনগরের ইতিহাসে এই প্রথম শিক্ষার্থীরা বাজেট অধিবেশন সরাসরি দেখার সুযোগ পেয়েছেন। আর এ সুযোগ সৃষ্টি করে দেয়ায় অভিভাবক মহলসহ স্থানীয়রা ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের  সংসদ সদস্য এম এ হান্নানকে অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com