1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

নদীতে ভাসছিল অজ্ঞাত মহিলার লাশ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৯ Time View

 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ইছামতী নদী থেকে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

 

 

 

 

 

 

বুধবার দুপুরে উপজেলার সোনামুখী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর গুচ্ছগ্রাম সংলগ্ন ইছামতী নদী থেকে ওই মহিলার লাশ উদ্ধার করা হয়।

 

 

 

 

 

 

 

ইউপি সদস্য মামুনুর রহমান জানান, সকালে ইছামতী নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখে জনগণ পুলিশকে ফোন করে। আমিও খবর পেয়ে সেখানে যাই। মরদেহটি ধুনট ও কাজিপুর উপজেলার সীমানায় ইছামতী নদীতে ভাসছিলো। উদ্ধারের পর আমরা কেউই মরদেহ চিনতে পারিনি।

 

 

 

 

 

 

 

কাজিপুর থানার অফিসার ইন চার্জ (তদন্ত) মনোজ কুমার জানান, সকালে ইছামতী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে জনগণ পুলিশকে ফোন করে। খবর পেয়ে আমরা আসি। যেহেতু মরদেহ নদীতে ভাসমান সেহেতু সিরাজগঞ্জ নৌ পুলিশকে খবর দিলে তারা আসলে মরদেহ পানি থেকে তোলা হয়। মরদেহের পরনে কোন কাপড় ছিলো না। গায়ের চামড়া অনেকাংশে খুলে গেছে। প্রাথমিকভাবে মরদেহের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। ময়না তদন্তের জন্যে মরদেহ সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com