1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল আশুরা কবে প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বেনাপোল সীমান্তে ৫২ বোতল মদ ও চোরাচালানী মালামালসহ আটক-১ ঠাকুরগাঁয়ে র‍্যাবের বিশেষ অভিযানে ৩২ বান্ডিল গাঁজা উদ্ধার, আটক ২ ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসী মামার আত্মহত্যা ভূঞাপুরে স্কুলের পাশে বালুর ঘাট জরিমান ৫০ হাজার , ঘাট বন্ধ ঘোষণা উপজেলা পরিষদে এমপি’র কক্ষ নির্মাণে সরকারি বরাদ্দ ৬ লাখ টাকা ভূঞাপুরে বিদ্যালয়ের পাশে অবৈধ বালুর ঘাটে অভিযান, জরিমানাসহ কার্যক্রম বন্ধ ঘোষণা

ভূঞাপুরে স্কুলের পাশে বালুর ঘাট জরিমান ৫০ হাজার , ঘাট বন্ধ ঘোষণা

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৪ Time View

মো: আব্দুর রহীম মিঞা জেলা প্রতিনিধি টাঙ্গাইল

টাঙ্গাইলের ভূঞাপুরে একটি বিদ্যালয়ের পাশেই অবৈধভাবে পরিচালিত বালুর ঘাটের কারণে শব্দদূষণ ও পরিবেশগত ঝুঁকিতে পড়েছিল শতাধিক কোমলমতি শিক্ষার্থী। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুর ঘাট বন্ধ ঘোষণা এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার চিতুলিয়া পাড়া এলাকায় বাইনতাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ওই বালুর ঘাটে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান

এ সময় দেখা যায়, বিদ্যালয়ের অদূরে বালু উত্তোলন ও পরিবহনের কারণে সারাক্ষণ ভারী যানবাহনের চলাচল, ধুলাবালি ও তীব্র শব্দদূষণের সৃষ্টি হচ্ছে। এতে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি তাদের স্বাস্থ্যঝুঁকিও বৃদ্ধি পাচ্ছিল।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ ও জনস্বার্থবিরোধী কার্যক্রমের দায়ে সংশ্লিষ্ট বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ঘাটটির কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জনস্বার্থের পরিপন্থী কার্যক্রম পরিচালনা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় অভিভাবকরা বিদ্যালয়ের পাশে অবৈধ বালুর ঘাট বন্ধ করে দেওয়ায় প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com