1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল আশুরা কবে প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বেনাপোল সীমান্তে ৫২ বোতল মদ ও চোরাচালানী মালামালসহ আটক-১ ঠাকুরগাঁয়ে র‍্যাবের বিশেষ অভিযানে ৩২ বান্ডিল গাঁজা উদ্ধার, আটক ২ ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসী মামার আত্মহত্যা ভূঞাপুরে স্কুলের পাশে বালুর ঘাট জরিমান ৫০ হাজার , ঘাট বন্ধ ঘোষণা উপজেলা পরিষদে এমপি’র কক্ষ নির্মাণে সরকারি বরাদ্দ ৬ লাখ টাকা ভূঞাপুরে বিদ্যালয়ের পাশে অবৈধ বালুর ঘাটে অভিযান, জরিমানাসহ কার্যক্রম বন্ধ ঘোষণা

ভূঞাপুরে বিদ্যালয়ের পাশে অবৈধ বালুর ঘাটে অভিযান, জরিমানাসহ কার্যক্রম বন্ধ ঘোষণা

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৯ Time View

 

রহীম মিয়া, ভূঞাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি 

 

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবৈধভাবে পরিচালিত বালুর ঘাটের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে শিক্ষার্থীদের স্বার্থে ঘাটটির কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

 

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার চিতুলিয়া পাড়া এলাকায় বাইনতাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন বালুর ঘাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান।

 

 

অভিযানকালে দেখা যায়, বিদ্যালয়ের অদূরে বালু উত্তোলন ও পরিবহনের কারণে সার্বক্ষণিক ভারী যানবাহনের চলাচল, ধুলাবালি এবং তীব্র শব্দদূষণের সৃষ্টি হচ্ছে। এতে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছিল।

 

 

ভ্রাম্যমাণ আদালত পরিবেশ ও জনস্বার্থবিরোধী কার্যক্রম পরিচালনার দায়ে সংশ্লিষ্ট বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং বালুর ঘাটটির কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেন।

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, “শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। জনস্বার্থের পরিপন্থী কোনো কার্যক্রম পরিচালিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।”

 

 

অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

এদিকে বিদ্যালয়ের পাশে অবৈধ বালুর ঘাট বন্ধ করে দেওয়ায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com