1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল আশুরা কবে প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বেনাপোল সীমান্তে ৫২ বোতল মদ ও চোরাচালানী মালামালসহ আটক-১ ঠাকুরগাঁয়ে র‍্যাবের বিশেষ অভিযানে ৩২ বান্ডিল গাঁজা উদ্ধার, আটক ২ ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসী মামার আত্মহত্যা ভূঞাপুরে স্কুলের পাশে বালুর ঘাট জরিমান ৫০ হাজার , ঘাট বন্ধ ঘোষণা উপজেলা পরিষদে এমপি’র কক্ষ নির্মাণে সরকারি বরাদ্দ ৬ লাখ টাকা ভূঞাপুরে বিদ্যালয়ের পাশে অবৈধ বালুর ঘাটে অভিযান, জরিমানাসহ কার্যক্রম বন্ধ ঘোষণা

রায়গঞ্জে সাজু ফাউন্ডেশনের ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১২ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

 

জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশ দূষণের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণ এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। এই লক্ষ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে সাজু পল্লী উন্নয়ন ও মানবিক ফাউন্ডেশন।

 

 

মঙ্গলবার (১৬ জুন) উপজেলার সোনাখাড়া ইউনিয়নের ঐতিহাসিক জয়সাগর পাড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক মো. সাজু আহমেদের উদ্যোগে ঘোষিত এ কর্মসূচির প্রথম ধাপের কার্যক্রম এদিন শুরু হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন সোনাখাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল মোন্নাফ সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সামাজিক আন্দোলন হিসেবে বৃক্ষরোপণকে এগিয়ে নিতে হবে। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, বরং মাটি সংরক্ষণ, বায়ুদূষণ নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তারা।

 

আয়োজক সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। একই সঙ্গে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার পরিকল্পনাও রয়েছে।

 

কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, পরিবেশপ্রেমী মানুষ ও স্বেচ্ছাসেবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের শেষে জয়সাগর পাড় এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির প্রথম পর্বের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com