1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মহাসড়ক অবরোধ করে যুবলীগের বিক্ষোভ, আটক ৩ কালিয়াকৈর হাইটেক সিটির তামার তার ও পাইপ চুরির ঘটনায় ৬ জন আটক   জীবননগরে ১৫ জন মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ ভোক্তা-অধিকারের অভিযানে ২ লাখ ১২ হাজার টাকা জরিমানা পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনা পুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক ও ডিভাইস আসক্তি থেকে তরুণদের বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই: ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবক সমাবেশ বিএনপিকে ভয় দেখিয়ে লাভ হবে না: রায়গঞ্জে বাচ্চু চুয়াডাঙ্গার মুক্তিপণের দাবিতে অপহৃত কিশোর রাজশাহীতে উদ্ধার, অপহরণচক্রের ২ সদস্যকে গ্রেপ্তার আমতলীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘নয়া’গ্রেপ্তার

বিশ্বকাপের উন্মাদনায় রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি মঙ্গলবার

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৭২ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ )প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়ায় আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে আগামী মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৪টায় বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হবে।

 

আয়োজকেরা জানান, ফুলজোড় ক্যাফে ও স্বপ্ন বিলাস নার্সারীর সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। এ উপলক্ষে আর্জেন্টিনা সমর্থক ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। যাঁদের কাছে আর্জেন্টিনার জার্সি বা পতাকা রয়েছে, তাঁদের তা সঙ্গে নিয়ে অংশগ্রহণের অনুরোধ করা হয়েছে।

 

আয়োজন কমিটির সমন্বয়ক আশিকুর রহমান প্লাবন বলেন, খেলাকে আনন্দ ও সম্প্রীতির মাধ্যম হিসেবে উপভোগ করতেই এ আয়োজন। সব দলের সমর্থকদের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার আহ্বান জানান তিনি।

 

মেয়র প্রার্থী সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল বলেন, র‍্যালিকে ঘিরে বক্তব্য, গানসহ বিভিন্ন আয়োজন থাকবে। সবার অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করাই তাঁদের লক্ষ্য।

 

আয়োজকদের ভাষ্য, রায়গঞ্জ-ধানগড়ার আর্জেন্টিনা সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ র‍্যালি অনুষ্ঠিত হবে। খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com