1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নেত্রকোণায় উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের মেধার প্রদর্শন অনুষ্ঠিত ৫৫ বছ‌রেও উন্নয়নের ছোঁয়া লা‌গে‌নি হয়বৎপুর তৌকাঠি দা‌খিল মাদরাসায় শিশুশ্রম নয়, শিক্ষাই হোক শিশুর অধিকার: রায়গঞ্জে আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত বিপুল পরিমাণ ভেজাল মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার জামিন চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা,প্রতিহত বিজিবির বিস্ফোরক মামলায় নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চৌধুরী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিকসহ গ্রেফতার৩  নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু  চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন, হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা

সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার জামিন

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৭ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

 

মানহানীর দুটি পৃথক মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমীর হামজাকে জামিন দিয়েছে সিরাজগঞ্জের আদালত।

 

রবিবার (১৪ জুন) দুপুরে সিরাজগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চৌহালী ও সদর আমলি আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন মুফতি আমীর হামজা।

 

শুনানি শেষে দুটি আদালতের বিচারক সুমন কুমার কর্মকার জামিনের আদেশ প্রদান করেন।

 

এর আগে গত ২৭ এপ্রিল একটি মামলায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নেন মুফতি আমীর হামজা।

 

মুফতি আমির হামজা এমপি’র আইনজীবী এ্যাডভোকেট আবু তালেব এবং একটি মামলার বাদী ও বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল এ তথ্য নিশ্চিত করেছেন।

 

মামলা সূত্রে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল। ওই দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। নির্ধারিত দিনে মুফতি আমির হামজা আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। পরে ২৭ এপ্রিল হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন লাভ করেন আমির হামজা।

 

অপরদিকে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটুক্তির অভিযোগে সদর আমলি আদালতে অপর একটি মামলা দায়ের করেছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি শামিম খান।

 

নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com