1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিকসহ গ্রেফতার৩  নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু  চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন, হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত! বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন এবার ৫-০ গোলে আর্জেন্টিনাকে হারালো ব্রাজিল কাতলীয়ভাবে ১৩ জুন তারিখেই সিরাজগঞ্জের তিন প্রভাবশালী মন্ত্রীর মৃত্যু শিক্ষক মাস্টার কুতুব উদ্দিনের স্মরণে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৬ Time View
সিরাজগঞ্জ প্রতিনিধি

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে করা বক্তব্যের জেরে দায়ের হওয়া মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা আত্মসমর্পণ করবেন।

 

 

রোববার (১৪ জুন) আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ আদালতে যাচ্ছেন তিনি।

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার।

 

 

তিনি বলেন, আজ দুপুর ২টার দিকে মামলার আসামি মুফতি আমির হামজার সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালতে আত্মসমর্পণ করার কথা রয়েছে।

 

 

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, আজ জোহর নামাজ শেষে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করবেন মুফতি আমির হামজা।

 

 

মামলার নথি থেকে জানা যায়, ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। একই দিন আদালত তাকে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন।

 

 

তবে নির্ধারিত দিনে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপরও আদালতে হাজির না হওয়ায় গত ১৭ মে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com