1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
এবার ৫-০ গোলে আর্জেন্টিনাকে হারালো ব্রাজিল কাতলীয়ভাবে ১৩ জুন তারিখেই সিরাজগঞ্জের তিন প্রভাবশালী মন্ত্রীর মৃত্যু শিক্ষক মাস্টার কুতুব উদ্দিনের স্মরণে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাই: ইয়াবাসহ আটক ২ নাসিরনগরে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন, এম এ হান্নান এমপি মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন সক্রিয় হাতিয়ে নিয়েছে অঢেল অর্থ:ভূমিমন্ত্রী মিনু নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে চোখের ছানি অপারেশন  বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য  আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৭ Time View

 

 

পলাশ চন্দ্র সরকার ,মান্দা ( নওগাঁ)প্রতিনিধি 

 

 

নওগাঁর মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সার্থীর সভাপতিত্বে অনুষ্ঠানে ৫৮ জনের মাঝে ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়। পরে ইউএনওর সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফার্স্ট এইড বক্স বিতরণ করেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

এরপর পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে একটি নিম গাছের চারা রোপণের মধ্যদিয়ে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ডা. টিপু বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ফার্স্ট এইড ব্যবস্থার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com