1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

নেইমারের ছবি দিয়ে ফিফা বলল ‘রাগ করলা’

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৫ Time View

 

 

স্পোর্টস ডেস্ক

 

 

‘রাগ করলা’, কথাটা ঠিক না বেঠিক? ফেসবুক থেকে টিকটক, ইউটিউব থেকে বাস্তবে এই ডায়ালগটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া এই মুহূর্তে কঠিন। কেননা, গত কয়েকদিন ধরেই যে এই ডায়লগে মাঠ রীতিমতো রমরমা। তবে বাংলাদেশের পেশাদার অভিনেতা ঈমান আলীর বহুল আলোচিত এই ডায়লগ এবার জায়গা করে নিয়েছে ফিফা বিশ্বকাপ পেইজে।

 

 

 

যেখানে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের এক ছবিতে লিখেছে, ‘কি প্রতিপক্ষ রাগ করলা?’ আর সেই ছবির ক্যাপশনে লিখেছে, ‘ফুটবল রাজপুত্রের প্রত্যাবর্তণ।’ সেইসঙ্গে ব্রাজিলের পতাকার সঙ্গে দেওয়া হয়েছে ভালোবাসার প্রতীক। আর এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই রীতিমতো ভাইরাল।

 

 

 

এবারের বিশ্বকাপে নেইমার থাকবেন কি থাকবেন না—গত কয়েক মাস ধরে ফুটবল দুনিয়ার অলিগলিতে এর চেয়ে বড় কোনো ‘সাসপেন্স’ সম্ভবত ছিল না। চোট, অস্ত্রোপচার, ফিটনেস ফিরে পাওয়ার লড়াই আর মাঠের বাইরের হাজারো গুঞ্জন পেরিয়ে অবশেষে যবনিকা নামল সেই নাটকের।

 

 

গত সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাতে রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি যখন ২৬ জনের চূড়ান্ত তালিকা পড়লেন, সেখানে সবচেয়ে কাঙ্খিত নামটা ছিল নেইমারেরই। এরপরই নিশ্চিত হয়ে যায় যে, এই মহাতারকাকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল। দল ঘোষণার জমকালো অনুষ্ঠানে যখন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের নাম উচ্চারণ করলেন আনচেলত্তি, করতালির গর্জনে মুখরিত হয়ে উঠে চারপাশ। মিলনায়তন জুড়ে বয়ে গেল আনন্দের সুনামি।

 

 

২০১৪, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপের পর এবার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা (১২৮ ম্যাচে ৭৯ গোল)। কিন্তু দল ঘোষণার দুইদিন পর নেইমারকে নিয়ে দেখা দিয়েছে আরেক দুশ্চিন্তা। ব্রাজিলের স্থানীয় সময় বুধবার রাতে নেইমারের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন সান্তোসের মেডিক্যাল বিভাগের প্রধান রদ্রিগো জোগাইব। ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যম ‘জিই’কে তিনি বলেন, ‘নেইমারের মাংসপেশিতে সামান্য চোট রয়েছে। সেখানে ফোলা রয়েছে। তবে তার পুনর্বাসনপ্রক্রিয়ার কার্যক্রম যথাযথভাবে এগোচ্ছে।’

 

 

 

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা জয়ের মিশন শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com