1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে আউশ মৌসুমে ব্রি- ধান ৯৮ চাষের সাফল্যের সম্ভবনা  রায়গঞ্জে পুলিশের অভিযানে দুই হাজার টাকার জাল নোটসহ যুবক আটক চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন রাজশাহী খোলাবোনা ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি দর্শনার কুড়ালগাছিতে বোমাসদৃশ বস্তু উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ আগুন, কয়েকটি দোকান পুড়ে ক্ষতি বন্দরে জট কমাতে চট্টগ্রাম কাস্টমসের উদ্যোগ: অনলাইন নিলামে ৩৭ লট পণ্য চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস জনদুর্ভোগের অবসান: অবশেষে সরছে রাস্তার মাঝের ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি

পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের নিশ্চিত করার দাবিতে এনায়েতপুরে ফারিয়ার মানববন্ধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৫৫ Time View

 

 

সোহেল রানা, চৌহালী প্রতিনিধি 

 

পেশার রাষ্ট্রীয় মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাসহ ৬ দফা দাবিতে এনায়েতপুর থানা মডেল ফারিয়া।

রবিবার (১০ মে) সকাল ১০টায় এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা ৬ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা কর্মদিবস নিশ্চিত করা, চাকরির বয়সের সাথে গ্র্যাচুইটির শতকরা হার বৃদ্ধি, টিএ ও ডিএ বিল প্রতি বছর বাজারদরের সাথে সমন্বয় করে বৃদ্ধি, বেসিক স্যালারির ন্যূনতম ৬০ শতাংশ বৃদ্ধি, চাকরির বয়স ৫ বছর পূর্ণ হলে সকল এমপ্লয়ির জন্য যানবাহন ফ্রি করা এবং কাউকে চাকরিচ্যুত করলে ক্ষতিপূরণ বাবদ কোম্পানিকে ১০ লাখ টাকা দিতে বাধ্য করা।

 

উক্ত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক মুক্তার হাসান।

এসময় বক্তারা সরকারি-বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং রাষ্ট্রীয়ভাবে পেশার মর্যাদা দেওয়ার দাবিও জানান।

 

উক্ত মানববন্ধনে এনায়েতপুর থানা মডেল ফারিয়ার সভাপতি শরিফ ইসলাম হেলাল ও সাধারণ সম্পাদক কামরুল হাসান সোহাগ বলেন“আমরা কোম্পানির নতুন ঔষধের তথ্য ডাক্তারদের কাছে পৌঁছে দিয়ে স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি।

অথচ আমাদেরকে নানাভাবে অসম্মান ও দালাল বলে হয়রানি করা হচ্ছে। গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল নির্মূলের নামে আমাদের সহকর্মীদের হেনস্থা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার ভিজিটের অনুমতি থাকলেও তা মানা হচ্ছে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা মডেল ফারিয়ার আঃ কুদ্দুস, সদস্য আতিকুর রহমান আতিক, সোহেল রানা, শাহীন,জহিরুল, রিপনসহ বিভিন্ন ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com