1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

নদীতে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৬৯ Time View

ন্যাশনাল ডেস্ক

 

মানিকগঞ্জের ঘিওরে কালীগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পূর্বকুমুলী এলাকা সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলের দিকে কালীগঙ্গা নদীর পূর্বকুমুলী এলাকায় একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই খবরটি চারপাশে ছড়িয়ে পড়লে নদীর পাড়ে উৎসুক জনতার ভিড় জমে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি ঘিওর থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে ঘিওর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি পানি থেকে উদ্ধার করে।

 

ঘিওর থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, সোমবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা পূর্বকুমুলী এলাকা থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

 

 

তিনি আরও বলেন, উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো দুর্ঘটনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে পুলিশের পক্ষ থেকে নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com