1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

রায়গঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন এমপি ভিপি আয়নুল হক 

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৮৬ Time View

নিজস্ব প্রতিনিধি 

সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ. ফ. ম. ওবায়দুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরন, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু শামা। এছাড়াও উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে উপজেলার সকল শিশুকে টিকার আওতায় আনতে ব্যাপক প্রচারণা ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এ সময় উপস্থিত অভিভাবকদের নির্ধারিত সময়ে শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com