1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শাহজাদপুর একটি বায়োগ্যাস প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় ২ জন দগ্ধ উল্লাপাড়ায় চাঁদাবাজি বন্ধে হুশিয়ারী দিলেন সংসদ সদস্য নিজের ব্যবহার করা অস্ত্রের গুলিতে পুলিশ নিহত ছাত্রদল নেতার নেতৃত্বে থানায় হামলা, ভিডিও করায় পুলিশের ফোন ভাংচুর গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা উদ্বোধন  বন্দর শ্রমিকদের অকৃত্রিম বন্ধু কামরুল হাসান চৌধুরী: সিবিএ নির্বাচনে উন্নয়নের নতুন প্রত্যাশা চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা কার্যক্রম রায়গঞ্জে নূরানী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা কার্যক্রম

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১১ Time View

“নিজের বাড়ি ঘরের চারিপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, অপরকে বাড়ির চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করি”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ শহরকে ডেঙ্গু ও মশাবাহিত রোগ থেকে মুক্ত রাখতে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

 

 

 

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় সিরাজগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় এ কার্যক্রমের তদারকি করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশক্রমে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক সাহাদাত হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাইদুর রহমান বাচ্চুসহ প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, “পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাই সবাইকে নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।”

তিনি আরও বলেন, ফুটপাত দখল করে ব্যবসা করা হকারদের জন্য রেলস্টেশনের ফাঁকা জায়গা বরাদ্দ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সেখানে স্থানান্তর না করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি সতর্ক করেন।

অভিযান চলাকালে অনেক হকারকে তাদের দোকান রেলস্টেশন চত্বরে নির্ধারিত স্থানে স্থানান্তর করে ব্যবসা শুরু করতে দেখা যায়।

এই উদ্যোগের মাধ্যমে সিরাজগঞ্জ শহরকে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত রাখতে প্রশাসনের কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com