1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
লিফটের গর্তে ফেলে হত্যা ঘাতক গ্রেফতার দুই কাতল মাছের দাম ৯১ হাজার টাকা রাশিয়ার জ্বালানি আমদানিতে নতুন করে যুক্তরাষ্ট্রের ছাড় পেল বাংলাদেশ দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : প্রতিমন্ত্রী পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু রায়গঞ্জে কৃষকের শ্যালো মেশিন চুরি, অটোচার্জার ভ্যানে উদ্ধার—২ জন আটক তাড়াশে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ রায়গঞ্জে জমি নিয়ে বিরোধ: ‘অবৈধ নামজারি চেষ্টার’ অভিযোগে সংবাদ সম্মেলন “কামারখন্দ প্রেসক্লাব নির্বাচন ২ মে-তিন পদে জমজমাট লড়াই” র‌্যাব-১২ অভিযানে উদ্ধার ৬ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা; ৫১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

দুই কাতল মাছের দাম ৯১ হাজার টাকা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৬ Time View

ডেস্ক

 

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়া সাড়ে ২৮ কে‌জি ও ১৮ কে‌জি ওজনের দুটি কাতল মাছ বি‌ক্রি হয়েছে ৯১ হাজার ৫০০ টাকায়।

 

 

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে দৌলত‌দিয়া মাছ বাজারের রেজাউল মন্ড‌ল ও আনু খা’র আড়ত থেকে সম্রাট শাজাহান শেখ নামে একজন বিশাল আকৃ‌তির এই কাতল মাছ দুইটি কেনেন।

 

 

নিলামে সাড়ে ২৮ কে‌জি ওজনের কাতল‌টি ২ হাজার ২০০ টাকা কে‌জি দরে মোট ৬২ হাজার ৭০০ ও ১৮ কে‌জির কাতল‌টি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৮০০ সহ মোট ৯১ হাজার ৫০০ টাকায় বি‌ক্রি হয়।

 

 

জানা‌ গেছে, শুক্রবার রাতে জেলে এরশাদ হলদার ও জীবন হালদার তাদের সহযোগীদের নিয়ে দৌল‌তদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথক পৃথক স্থানে জাল ফেলেন। পরে ভোরের দিকে জাল টেনে তুলতেই দেখেন তাদের দুইজনের জালে এক‌টি করে দুটি বিশাল আকৃ‌তির কাতল ধরা পড়ে।

 

 

পরে বিক্রির জন্য মাছ‌টি দৌলত‌দিয়া মাছ বাজারে এনে ওজন করে দেখেন এক‌টির ওজন ২৮ কে‌জি ৫০০ গ্রাম ও অন্যটির ওজন ১৮ কে‌জি। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।

 

 

শাজাহান শেখ জানান, উন্মুক্ত নিলামে সকালে ২৮ কে‌জি ৫০০ গ্রাম ও ১৮ কে‌জি ওজনের বড় দুইটি কাতল মাছ ৯১ হাজার ৫০০ টাকায় কিনেছেন। এখন সামান্য লাভে বি‌ক্রির জন্য দেশের বিভিন্নস্থানে অনলাইনে যোগাযোগ করছেন।

 

 

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় জেলেদের জালে বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। খুশির খবর হলো বিশাল আকৃতির কাতলসহ অন্যান্য প্রজাতির মাছ আমাদের এই অঞ্চলে এখনো রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com