1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে ‘ইউপি চেয়ারম্যান ফোরাম’গঠন “সেবার ব্রতে চাকরি” — বাংলাদেশ পুলিশে টিআরসি নিয়োগ কার্যক্রম শুরু নব্বই দশকের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা আর নেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেসার রুবেল হোসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে চীনের পাল্টা ঘোষণা টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাজ্যের ভিসা পেতে সমকামী সাজছেন অনেক অভিবাসীরা  ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লক্ষ টাকা ছিনতাই, গ্রেপ্তার ২ হোসেনপুরে বর্ষবরণে তাঁতীদলের ব্যতিক্রমী আয়োজন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন

রায়গঞ্জে ‘ইউপি চেয়ারম্যান ফোরাম’গঠন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১ Time View

দৃশ্যপট ডেস্ক রিপোর্ট 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানদের নিয়ে ‘ইউপি চেয়ারম্যান ফোরাম’ গঠন করা হয়েছে।

পহেলা বৈশাখ মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত এক সভায় এ ফোরাম গঠন করা হয়।

নবগঠিত ফোরামে ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকারকে সভাপতি এবং নলকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খানকে সাংগঠনিক সম্পাদক এবং ঘুড়কা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওশের আলীকে অর্থ সম্পাদক করা হয়েছে।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে ধানগড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম, সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জাব্বার মিঞা, পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামছুল ইসলাম খোকন ও ধুবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাইকে।

সভায় বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও সমন্বিত করতে এ ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com