1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে ‘ইউপি চেয়ারম্যান ফোরাম’গঠন “সেবার ব্রতে চাকরি” — বাংলাদেশ পুলিশে টিআরসি নিয়োগ কার্যক্রম শুরু নব্বই দশকের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা আর নেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেসার রুবেল হোসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে চীনের পাল্টা ঘোষণা টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাজ্যের ভিসা পেতে সমকামী সাজছেন অনেক অভিবাসীরা  ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লক্ষ টাকা ছিনতাই, গ্রেপ্তার ২ হোসেনপুরে বর্ষবরণে তাঁতীদলের ব্যতিক্রমী আয়োজন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন

“সেবার ব্রতে চাকরি” — বাংলাদেশ পুলিশে টিআরসি নিয়োগ কার্যক্রম শুরু

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৮ Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধি

 

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে কাগজপত্র যাচাইকরণ ও শারীরিক মাপ পরীক্ষার মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। তিনি সার্বিক কার্যক্রম তদারকি করেন এবং স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়।
পরীক্ষা শেষে তিনি প্রার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেন বা দালাল চক্রের সঙ্গে যোগাযোগ থেকে বিরত থাকতে হবে। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে বলে তিনি জোর দেন।

সিরাজগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, তারা একটি মেধাভিত্তিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে সকল প্রার্থীর সহযোগিতা ও শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

এসময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত পুলিশ সুপার (সিআইডি), ঢাকা; অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), বগুড়া; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), পাবনা এবং সিরাজগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি মেডিকেল বোর্ডের সদস্যরাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com