1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

প্রকাশ্যে চিত্রা হরিণ জবাই, ভিডিও ভাইরাল—মিরসরাইয়ে তোলপাড়

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৮৭ Time View

 

পারভেজ রহমান,চট্টগ্রাম প্রতিনিধি 

 

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রকাশ্যে একটি চিত্রা হরিণ জবাইয়ের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে নিন্দার ঝড় উঠেছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নেটিজেনরা।

ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, একটি হরিণকে পানিতে চেপে ধরে রেখেছেন এক ব্যক্তি, আরেকজন ধারালো অস্ত্র দিয়ে সেটির গলা কাটার চেষ্টা করছেন। এ সময় পাশে আরও একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের মুহুরী প্রকল্প এলাকায়। ভিডিওটি ধারণ করা হয় গত ১১ এপ্রিল বিকেলে, তবে মঙ্গলবার (১৪ এপ্রিল) এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এটি বন্যপ্রাণী সংরক্ষণ আইনের স্পষ্ট লঙ্ঘন। অনেকেই অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

বন বিভাগের তথ্যমতে, মিরসরাইয়ের উপকূলীয় অঞ্চলে একসময় বিস্তৃত ম্যানগ্রোভ বন ছিল, যেখানে হরিণসহ নানা বন্যপ্রাণীর আবাসস্থল ছিল। কিন্তু বন উজাড় ও শিল্পায়নের ফলে এসব প্রাণীর বাসস্থান দিন দিন সংকুচিত হয়ে পড়ছে।
বন কর্মকর্তাদের ধারণা, জবাই হওয়া চিত্রা হরিণটি দলছুট হয়ে লোকালয়ে চলে এসেছিল।

উপকূলীয় বন বিভাগের মিরসরাই রেঞ্জের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি তাদের নজরে এসেছে। প্রাথমিকভাবে তিনজনকে শনাক্ত করা হয়েছে, যারা আশপাশের একটি খামারে কাজ করেন। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com