1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

বেসরকারি মাদ্রাসায় কর্মরত  শিক্ষকদের জন্য বড় সুখবর

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৭৭ Time View

ন্যাশনাল ডেস্ক

 

বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বড় সুখবর দিল বাংলাদেশ মাদ্রাসাশিক্ষা অধিদফতর।

 

 

সোমবার অধিদফতরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষক ও কর্মচারীদের বৈশাখী ভাতার (এপ্রিল ২০২৬) চেক ছাড় দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা-২০২৬ বাবদ চারটি চেক বণ্টনকারী ব্যাংকগুলোতে হস্তান্তর করা হয়েছে। স্মারক নম্বর ‘৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২৪-১২২’ অনুযায়ী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে এই চেক পাঠানো হয়।

 

 

শিক্ষক ও কর্মচারীরা আগামী ১৪ এপ্রিলের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে তাদের বৈশাখী ভাতার অংশ উত্তোলন করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার সংখ্যা ৮ হাজার ২২৯টি। এসব মাদ্রাসায় প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক ও কর্মচারী কর্মরত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com