1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেন ভিপি এমপি আয়নুল হক রায়গঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর

দর্শনায় ১০ টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৮১ Time View

শিমুল রেজা চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার দর্শনা পৌর শহরে অভিযান চালিয়ে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ টি অবৈধ স্বর্ণের বারসহ আলঙ্গীর খান (৫৫) নামের এক স্বর্ণ চোরাচালানকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার সকাল ৬ টায় পৌর শহরের দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

আটক আলঙ্গীর খান দর্শনা পৌর মোবারক পাড়ার মৃত বাদল খানের ছেলে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে বলা হয়,দর্শনার সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ চোরাচালানের খবর পেয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের নেতৃত্বে বিশেষ টহল দল আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের ভেতরে দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী অবস্থান নেয়। সকাল ৫টা ৫০ মিনিটে এক ব্যক্তিকে বাংলাদেশ সীমান্ত অতিক্রম ঘোরাফেরা করতে দেখে বিজিবির সন্দেহ হয়। এ সময় বিজিবির টহল দল সন্দেহভাজন ওই ব্যক্তিকে থামার জন্য সিগন্যাল দেয়,কিন্তু তিনি সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।

 

 

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছে চোরাচালানি পণ্য না থাকার কথা বললেও দেহ তল্লাশি করে কোমরে প্যাঁচানো স্কচ টেপ দ্বারা মোড়ানো দুই টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে ভেতর থেকে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। ডিজিটাল স্কেলে ওজন করে স্বর্ণের বারগুলোর মোট ১ কেজি ১৬৬ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। বিজিবি আরও জানায়, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। এছাড়া আটক ব্যক্তির কাছ থেকে রিয়েলমি কোম্পানির একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com