1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেন ভিপি এমপি আয়নুল হক রায়গঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর

নাসিরনগরে দিঘীতে বিলীন সড়ক, ২২ বছরেও হয়নি সংস্কার

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৮৪ Time View

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়ীয়া জেলার হাওর বেষ্টিত

নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা পূর্বপাড় এলাকায় কাচ্চা দিঘীর পাড়ঘেঁষা একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক দীর্ঘ ২২ বছর ধরে অবহেলায় পড়ে আছে। সংস্কারের অভাবে প্রায় ৭০০ ফুট সড়ক ইতোমধ্যে দিঘীর পানিতে বিলীন হয়ে গেছে, ফলে স্থানীয়দের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুন্ডা-কাহেতুরা-ভলাকুট সড়কের অধিকাংশ অংশ পাকা হলেও প্রায় ১,২০০ ফুট রাস্তা এখনো কাঁচা ও বেহাল অবস্থায় রয়েছে। এর মধ্যে কাহেতুরা পূর্বপাড়ের আবু সালেক মিয়ার বাড়ি থেকে স্থানীয় মাদ্রাসা পর্যন্ত প্রায় ৭০০ ফুট সড়ক সম্পূর্ণভাবে বিশাল দিঘীতে বিলীন হয়েছে।

 

এলাকাবাসী মাওলানা মামুন, সিরাজ মিয়া, মানিক মিয়া ও আবু জামালসহ অনেকে জানান, সড়কের এই দুরবস্থার কারণে গ্রামের বাইরে যাতায়াত, মৃতদেহ কবরস্থানে নেওয়া এবং কৃষিপণ্য পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায় ৫ হাজার কৃষক তাদের উৎপাদিত ফসল ঘরে তুলতে গিয়ে নিয়মিত সমস্যার সম্মুখীন হচ্ছেন। কুন্ডা ইউনিয়ন যুবদলের সভাপতি অনু মিয়া বলেন, “মূল সড়কের উন্নয়ন হলেও কাচ্চা দিঘীর পশ্চিমপাড়ঘেঁষা পুরনো এই গুরুত্বপূর্ণ সড়কটি এখনো অবহেলিত। জনস্বার্থে দ্রুত এর উন্নয়ন প্রয়োজন।”

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিনেও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আজিজুর রহমান ভুঁইয়া জানান, প্রায় ২২-২৩ বছর আগে তৎকালীন চেয়ারম্যান ওমরাও খান সড়কটির উন্নয়ন করেছিলেন। কিন্তু পরবর্তীতে সংস্কারের অভাবে ধীরে ধীরে তা দিঘীতে বিলীন হয়ে যায়। বর্তমানে সড়কটির কোনো অস্তিত্ব নেই বললেই চলে; এটি এখন জলাশয়ের অংশে পরিণত হয়েছে এবং পথচারীদের চলাচল দীর্ঘদিন ধরেই বন্ধ।

কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাছির উদ্দীন ভুঁইয়া বলেন, “এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের মতো বরাদ্দ ইউনিয়ন পরিষদের নেই। এ জন্য সংসদ সদস্যের সহযোগিতা প্রয়োজন।” এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া-১ আসন-এর সংসদ সদস্য এম.এ. হান্নানের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। অন্যদিকে, এলজিইডির উপজেলা প্রকৌশলী আব্দুল মমিন বলেন, “আমি নতুন যোগদান করেছি। সড়কটির বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘবে দ্রুত এই সড়কটি পুনর্নির্মাণ ও সংস্কারের কার্যকর পদক্ষেপ নেওয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com