1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন ফুয়েল কার্ডের জন্য মাথায় জেনারেটর নিয়ে হাজির কৃষক পৌরসভা নির্বাচনে এবার থাকবে না দলীয় প্রতীক মহেশপুরে মন্দিরের দানবাক্স ভেঙে চুরি, কিশোর আটক বগুড়া-৬ আসনে সর্বশেষ ফলাফলে এগিয়ে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা তাড়াশে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন এ দেশে কার্যক্রম পরিচালনা করুক: জামায়াত আমির ডা.শফিকুর রহমান  লালমনিরহাটের সাবেক এমপি রুমী গ্রেফতার আবু সাঈদ হত্যা মামলার দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন বগুড়া-৬ আসনে চলছে ভোট,অনেক কেন্দ্রে নেই ভোটার

আবু সাঈদ হত্যা মামলার দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৯ Time View

বিশেষ প্রতিনিধি রাজু আহমেদঃ

জুলাই আন্দোলনের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়–এর শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বহুল আলোচিত রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী–এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা শুরু করেন। প্যানেলের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন।

 

অন্যদিকে, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন পুলিশের সাবেক সহকারী কমিশনার মো. আরিফুজ্জামান, সাবেক পরিদর্শক (নিরস্ত্র) রবিউল ইসলাম এবং সাবেক উপপরিদর্শক (নিরস্ত্র) বিভূতিভূষণ রায়। তারা এখনো পলাতক।

এই মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়, যার মধ্যে ছয়জন গ্রেপ্তার এবং ২৪ জন পলাতক রয়েছেন। গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, কর্মচারী মো. আনোয়ার পারভেজসহ আরও কয়েকজন। তাদের আদালতে হাজির করা হয়।

 

পলাতক আসামিদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ একাধিক শিক্ষক, কর্মকর্তা এবং রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাও এ মামলার পলাতক আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবু সাঈদ। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরবর্তীতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত শেষে গত বছরের ২৪ জুন ৩০ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।

পর্যায়ক্রমে ৬ আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ গঠন, ২৭ আগস্ট সূচনা বক্তব্য উপস্থাপন এবং সাক্ষ্যগ্রহণ শেষে চলতি বছরের ১৪ জানুয়ারি বিচার কার্যক্রম শেষ হয়। সবশেষে ২৭ জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর আজ এ বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা করা হলো।

এই রায়কে ঘিরে দেশব্যাপী আলোচনার সৃষ্টি হয়েছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com