1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশের সাখ‌ওয়া দিঘী বাঘমারা পদ্মবিল—প্রকৃতির বুকে যেন এক টুকরো স্বর্গরাজ্য! সিরাজগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়ান দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান কালিয়াকৈরে বনের ভেতর থেকে গার্মেন্টস কর্মকর্তার লাশ উদ্ধার যশোর সীমান্তে ৫ লাখ ২৬ হাজার টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ পার্বতীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে পাল্টাপাল্টি আয়োজনের অভিযোগ রায়গঞ্জে সাংবাদিকের পরিবারের ওপর হামলা-মারপিটের অভিযোগ, সংবাদ সম্মেলন  রায়গঞ্জে আরাফাত রহমান কোকো প্রমিলা ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত  অনলাইন আয়ের প্রলোভনে নেত্রকোনায় শতাধিক তরুণ নিঃস্ব আমরা গেলে ওষুধ নাই, ওষুধ কেন যমুনায় স্লোগানে মুখরিত ঘাটাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রশাসনের আশ্বাসে চুয়াডাঙ্গায় বাস ধর্মঘট প্রত্যাহার, ইজিবাইকে উপজেলাভিত্তিক রঙ নির্ধারণ

পুকুরের পানির নিচে মিলল ১ ব্যারেল ডিজেল

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২৪৫ Time View
ডেস্ক
whatsapp sharing button
copy sharing button

 

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় অভিযান চালিয়ে পুকুরের পানির নিচে থেকে এক ব্যারেল ডিজেল উদ্ধার করা হয়েছে। অধিক দামে জ্বালানি বিক্রির উদ্দেশ্যে ডিজেল লুকিয়ে রাখার অপরাধে আসমা বেগম নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

 

রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের হিজলবাড়ি গ্রামে এ অভিযান পরিচালিত হয়। কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ এ অভিযানে নেতৃত্ব দেন।

 

ব্যবসায়ী আসমা বেগম কোটালীপাড়ার কান্দি ইউনিয়নের হিজলবাড়ী গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের স্ত্রী।

 

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে ২০০ লিটারের এক ব্যারেল ডিজেল উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত। পরে অবৈধভাবে ডিজেল মজুত করে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়ায় ব্যবসায়ী আসমা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

তিনি আরও বলেন, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com