1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি প্রতি ১০০০ টাকা ট্যাক্স! প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ ঢাকাস্থ নাসিরনগর ছাত্র কল্যাণ সমিতির ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হতে হবে: চসিক মেয়র ডা. শাহাদাত কর-সুদের চাপে রাজশাহীর আবাসন খাত বিপর্যস্ত সলঙ্গায় ডাকাত চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান,গ্রেফতার ১ মেহেদী স্মরনে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে মিলাদ ও শোকসভা অনুষ্ঠিত  আইটিইটির নির্বাচনে জিজি প্যানেলের নিরঙ্কুশ জয়, সভাপতি এনায়েত হোসেন পরিবেশকর্মীদের উদ্যোগে বিষাক্ত পার্থেনিয়াম নিধন শুরু মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রায়গঞ্জে মানববন্ধন

নিখোঁজ শিশুর মরদেহ মিলল ধানক্ষেতে, দুলাভাই আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১২৫ Time View

ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় নিখোঁজের দুইদিন পর শরিফা খাতুন (৬) নামে এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

 

রোববার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার আলিনগর ইউনিয়নের বিজলি পাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির দুলাভাইকে আটক করা হয়েছে।

 

নিহত শরিফা খাতুন উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের যোগিবাড়ি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।

 

 

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে আলিনগর ইউনিয়নের মকরমপুর এলাকায় নানার বাড়িতে তাফসির মাহফিলে অংশ নিতে গিয়ে নিখোঁজ হয় শরিফা। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ওই রাতেই তার নানা আব্দুল করিম গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে উল্লেখ করা হয়, বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে বাড়ির পাশ থেকেই শিশুটি নিখোঁজ হয়েছে।

 

 

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, নিখোঁজের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে এবং সন্দেহভাজন হিসেবে শিশুটির দুলাভাই অন্তরকে (লালপুর গ্রামের ইব্রাহিমের ছেলে) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরবর্তীতে অন্তরের দেওয়া তথ্যের ভিত্তিতেই বিজলি পাড়া এলাকার একটি নির্জন ধানক্ষেত থেকে শরিফার মরদেহ উদ্ধার করা হয়।

 

 

ওসি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। আটককৃত অন্তরকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ অপরাধের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com