1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী র‍্যালি অনুষ্ঠিত বাবা-ছেলের একসঙ্গে জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্বর পরিবার বিয়েতে ১০০ জনের বেশি অতিথি প্রতি ১০০০ টাকা ট্যাক্স! প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ ঢাকাস্থ নাসিরনগর ছাত্র কল্যাণ সমিতির ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হতে হবে: চসিক মেয়র ডা. শাহাদাত কর-সুদের চাপে রাজশাহীর আবাসন খাত বিপর্যস্ত সলঙ্গায় ডাকাত চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান,গ্রেফতার ১ মেহেদী স্মরনে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে মিলাদ ও শোকসভা অনুষ্ঠিত  আইটিইটির নির্বাচনে জিজি প্যানেলের নিরঙ্কুশ জয়, সভাপতি এনায়েত হোসেন

এম মনসুর আলী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১১৮ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি

 

 

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা এবং লেডিস ইন্টার্ন হোস্টেলে বখাটে অনুপ্রবেশের প্রতিবাদে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

 

 

রোববার (৫ এপ্রিল) সকাল থেকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেন ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

 

 

এ সময় ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন সভাপতি ডা. তামিম হাবিব হিমেল বলেন, একজন ইন্টার্ন চিকিৎসক হিসেবে আমাদের সহকর্মীরা দিন-রাত নিরলস পরিশ্রম করে রোগীদের সেবা দিয়ে থাকেন। সীমিত জনবল, অতিরিক্ত কাজের চাপ এবং অনেক ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তার অভাব সত্ত্বেও আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমাদের উপর শারীরিক ও মানষিক আক্রমণ নেমে আসে, তখন তা শুধু কষ্টদায়কই নয়, বরং ভীতিকর ও হতাশাজজনক।

 

 

তিনি বলেন, হাসপাতালে কর্তব্যরত একজন ইন্টার্ন চিকিৎসক ন্যাক্কারজনক হামলার শিকার হয়েছেন। এ ধরণের হামলা চরম উদ্বেগজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি হাসপাতালগুলোতে ইন্টার্ন ও জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

 

 

অবস্থান কর্মসূচিতে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন সাধারণ সম্পাদক ডা. শাফিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ডা. মশিউর রহমান, কোষাধ্যক্ষ ডা. বুলবুল আহমেদ, ডা. ইউসুফ আলী, ডা. আসিফ, ডা. হাবিবুর রহমান, ডা. গোলাম মর্তুজা, ডা. শাহরিয়া সিদ্দিক ও ডা. আনিকা তাবাসসুমসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।

 

 

উল্লেখ্য, সম্প্রতি শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগে দায়িত্ব পালনকালে একজন ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা চালিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে রোগীর স্বজনরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com