1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী র‍্যালি অনুষ্ঠিত বাবা-ছেলের একসঙ্গে জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্বর পরিবার বিয়েতে ১০০ জনের বেশি অতিথি প্রতি ১০০০ টাকা ট্যাক্স! প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ ঢাকাস্থ নাসিরনগর ছাত্র কল্যাণ সমিতির ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হতে হবে: চসিক মেয়র ডা. শাহাদাত কর-সুদের চাপে রাজশাহীর আবাসন খাত বিপর্যস্ত সলঙ্গায় ডাকাত চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান,গ্রেফতার ১ মেহেদী স্মরনে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে মিলাদ ও শোকসভা অনুষ্ঠিত  আইটিইটির নির্বাচনে জিজি প্যানেলের নিরঙ্কুশ জয়, সভাপতি এনায়েত হোসেন

রায়গঞ্জে রাতের আঁধারে কৃষকের দুই গরু চুরি

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৭৩ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার নলকা ইউনিয়নের দাদপুর মহৎ পাড়া গ্রামে রাতের আঁধারে এক দরিদ্র কৃষকের দুইটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে জীবিকার প্রধান অবলম্বন হারিয়ে চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগী মনিরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) গভীর রাতে অজ্ঞাত চোরচক্র গোয়ালঘরের তালা ভেঙে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের দুইটি গরু নিয়ে যায়। সকালে গোয়ালঘরে গরু না দেখে হতবাক হয়ে পড়েন পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী মনিরুল ইসলাম জানান, গরু দুটিই ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস। এগুলো হারিয়ে তিনি কার্যত নিঃস্ব হয়ে পড়েছেন এবং সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে গরু উদ্ধার এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com