1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

দুর্যোগ মোকাবেলা সচেতনতায় রায়গঞ্জে প্রস্তুতি দিবস পালিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১০ Time View

 

 

রায়গঞ্জ(সিরাজগঞ্জ ) প্রতিনিধি 

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব-তারুন্যের বাংলাদেশ গড়ব এই প্রতিবাদ্যের মধ্যদিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় দুর্যোগ মোকাবেলা ও প্রস্তুতি দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শাহিনুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শামছুল হক খান, যুবদল নেতা খন্দকার শামীম হোসেন, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খান, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ধানগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। র‌্যালিতে অংশগ্রহণকারীরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com