
কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিনি অডিটোরিয়ামে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভীনের সঞ্চালনায় সভাপতির আসনে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১ নং ভদ্রঘাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লিয়াকত হোসেন, কামারখন্দ প্রেসক্লাবের সদস্য বৈশাখী টেলিভিশনের অনলাইন এবং ডিজিটালের উপজেলা প্রতিনিধি মোঃ আমিরুল ইসলাম, গ্রাম্য নারী ও শিশু আদালতের কো-অর্ডিনেটর শাকিলা আহমেদ।
সভায় বক্তারা নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা এবং উন্নয়ন কর্মকাণ্ডে নারীদের সমান অংশীদারিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ে নারীদের অধিকার রক্ষা এবং নারী উদ্যোক্তাদের সরকারি সুযোগ-সুবিধা প্রদানে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত ছিলেন কামারখন্দ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রুবেল, সাহিত্য পাঠাগার বিষয়ক সম্পাদক দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ সহ সরকারি দপ্তরের প্রতিনিধি এবং বিভিন্ন নারী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।