1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রংপুর বিভাগের ৫ জেলায় বন্যার শঙ্কা, আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখার আহ্বান প্রশাসনের রায়গঞ্জে মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী র‍্যালি অনুষ্ঠিত বাবা-ছেলের একসঙ্গে জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্বর পরিবার বিয়েতে ১০০ জনের বেশি অতিথি প্রতি ১০০০ টাকা ট্যাক্স! প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ ঢাকাস্থ নাসিরনগর ছাত্র কল্যাণ সমিতির ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হতে হবে: চসিক মেয়র ডা. শাহাদাত কর-সুদের চাপে রাজশাহীর আবাসন খাত বিপর্যস্ত সলঙ্গায় ডাকাত চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান,গ্রেফতার ১ মেহেদী স্মরনে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে মিলাদ ও শোকসভা অনুষ্ঠিত 

ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যেতে সেনাবাহিনীর মাইকিং 

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৮ Time View

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
 

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন আগামী ১২ ফেব্রুয়ারি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পটুয়াখালীর কলাপাড়ায় প্রচারণা চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া অন্তত দশটি পয়েন্টে চেক পোস্ট বসানোর পাশাপাশি টহল জোরদার করা হয়েছে।

 

 

কলাপাড়া উপজেলায় দায়িত্বরত সেনা কর্মকর্তারা বলেন, একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনায় তাদের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে একটি নিরাপত্তা বলায় তৈরি করা হয়েছে। বাড়ানো হয়েছে টহল ও নজরদারী। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

 

একইভাবে কুয়াকাটা ক্যাম্পের সেনা সদস্যরাও প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের মন থেকে ভয় কাটাতে এবং নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানে উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি তাদের সব ধরনের নিরাপত্তার আশ্বাস দিচ্ছেন বাহিনীর সদস্যরা।

 

 

কলাপাড়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন এসএম নেওয়াজ উদ্দিন বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সাউন্ড বক্সের মাধ্যমে ঘুরে ঘুরে বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা চালানো হচ্ছে; যেন ভোটাররা নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করতে পারেন। আমরা তাদের আশ্বস্ত করছি, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী সদা প্রস্তুত রয়েছে।

 

 

এছাড়া ১২ তারিখ ভোটগ্রহণের দিন কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখলে সংবাদ কর্মীদের সংশ্লিষ্ট ক্যাম্পের নম্বরে অবহিত করতে অনুরোধ জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com