1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা ও মন্দির ধ্বংসের প্রতিবাদে রায়গঞ্জে মানববন্ধন এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য সিসিটিভি ফুটেজে ধরা পড়ল মসজিদের টাকা চুরি, দুই আসামি গ্রেপ্তার। জন্ম থেকেই হাঁটতে পারে না কর্ন, অপেক্ষা শুধু একটি হুইলচেয়ারের কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট উদ্ধার, জীবিত ফিরলেন ৪ জেলে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর জমি উদ্ধার ও নিরাপত্তা চেয়ে বিধবা নারীর সংবাদ সম্মেলন টাঙ্গাইলে উচ্চ জলাধার নির্মাণের উদ্বোধন করলেন সুলতান সালাউদ্দিন টুকু নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী রায়গঞ্জে ২৬ কোটি টাকার পানি প্রকল্পে ছয় বছরেও মিলেনি এক ফোঁটা পানি

ট্রাক থামিয়ে ছিনতাইকালে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ Time View

নিজস্ব প্রতিনিধিঃ 

বগুড়া মহাসড়কে ট্রাক থামিয়ে ছিনতাই করার সময় দেশীয় অস্ত্রসহ মো. এরশাদুল নামে এক ছিনতাইকারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোররাত পৌনে ৩টার দিকে ঢাকা- রংপুর মহাসড়কের বগুড়া জেলার শাজাহানপুর বি—ব্লক ওভারপাসের পর ঢাকামুখী লেনে এ ঘটনাটি ঘটে।

 

আটক ছিনতাইকারী এরশাদুল শাহজাহানপুর উপজেলার রহিমাবাদ এলাকার মৃত রেহেল উদ্দিনের ছেলে।

 

হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার মো. শহীদ উল্ল্যাহ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, শাজাহানপুর বি—ব্লক ওভারপাসের পর ঢাকামুখী লেনে ফুটওভার ব্রীজের সামনে  একটি ট্রাক থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা করছিল দুই ছিনতাইকারী। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে। এক পর্যায়ে ছিনতাইকারী এরশাদুলকে আটক করলেও অপরজন পালিয়ে যায়।

 

আটক ছিনতাইকারীর কাছ থেকে একটি হাসুয়া ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এদিকে এ ঘটনায় আহত ট্রাকের চালক ও হেলপাকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com