1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় চার জনের যাবজ্জীবন বিদ্যুৎ বিল বেশি এলে হটলাইনে কল করার অনুরোধ মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে বিলম্ব, খেতেই নষ্ট তিন বিঘার বোরো ধান নেত্রকোনার মোহনগঞ্জে আইনশৃঙ্খলা সভায় মেডিকেল রিপোর্টে কারসাজি নিয়ে ক্ষোভ  বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অপরাধে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদন্ড যশোরে এসএসসি শিক্ষার্থী শাম্মী হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন রাজশাহী গোদাগাড়ী মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ৪৭তম বিসিএস-এ বুটেক্স থেকে সুপারিশপ্রাপ্ত হলেন যারা চট্টগ্রামে পুলিশে ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই সম্পন্ন, লিখিত পরীক্ষায় ৬১৯ জন

সিরাজগঞ্জ কারাগারে আ’লীগ নেতার মৃত্যু

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৮৭ Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলা কারাগারে মারা গেছেন এনায়েতপুর থানা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু (৮০)। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারাগার সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে ১০টা ৫ মিনিটে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহমদ মোস্তফা খান বাচ্চু সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর দরবার শরীফ এলাকার বাসিন্দা।

সিরাজগঞ্জ কারাগারের জেলার এস এম কামরুজ্জামান বলেন, “তিনি গত ২৪ এপ্রিল থেকে কারাগারে ছিলেন। অসুস্থতার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পাঠানো হলেও বাঁচানো যায়নি।”

জানা গেছে, আহমদ মোস্তফা খান বাচ্চু জুলাই মাসের আন্দোলনের সময় এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ সদস্য হত্যাসহ চারটি হত্যা মামলার আসামি ছিলেন।

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কারাগার কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com