1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎ নদীতে ভাসছিল অজ্ঞাত মহিলার লাশ কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির ৩য় পর্যায়ের উদ্বোধন

কাজিপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন মোস্তাফিজুর রহমান

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২২৭ Time View
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫তম ব্যাচের কর্মকর্তা।
গত রবিবার (১৯ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন এবং প্রথম অফিস করেন। পরদিন সোমবার বিকেলে কাজিপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎকালে ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, “কাজিপুরবাসীর কল্যাণে আন্তরিকভাবে কাজ করতে চাই। এ কাজে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করছি।”
এর আগে তিনি সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আবদুল জলিল, কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কাজিপুর  মডেল প্রেসক্লাবের সভাপতি মিজান রহমান, সাংবাদিক আব্দুল মজিদ, আব্দুর রহিম, কেএম আনোয়ার হোসেন, কোরবান আলী এনামুল হক, গোলাম মোস্তফা, ইকবাল হোসেন, নাবিউর রহমান চয়ন, পলাশ শেখ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com