1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
এসএসএফের প্রশিক্ষণ কেন্দ্রে প্রধানমন্ত্রী, পরখ করলেন নিশানার দক্ষতা সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে মুখে মাস্ক ও হেলমেট পরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ  মান্দায় নারী শিক্ষককে কুপ্রস্তাব ও হেনস্তার অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুল হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু: অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা:, ভূঞাপুরে গ্রেপ্তার ১ চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই তরুণ নিহত, আহত ১

মহাসড়কে প্রাইভেটকার ডাকাতি: সিরাজগঞ্জে ৭ ডাকাত গ্রেফতার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৪০ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে লুটপাটের আলোচিত ঘটনায় ৭ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র লুট হওয়া তিনটি মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক রতন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ডাকাতরা হলেন, মোহাম্মদ আলী, শিয়ালকোল ইউনিয়নের সাবেক মেম্বর আজাদুল (৩৭), মো. রাশিদুল (৩০), মো. আশরাফুল (২৩), মো. আইয়ুব (২৩)’ শাহ আলী (২৯),  মো. বাবু (৩৫)।

৬ অক্টোবর থেকে শুরু করে ৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আসামিরা আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে জামালপুরের মাদারগঞ্জ থানার পূর্বচর পাকেরদহ গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মো. জাহিদুল ইসলাম তার ছেলে, মেয়ে ও মেয়ের জামাইকে নিয়ে রংপুর থেকে প্রাইভেটকারযোগে ফিরছিলেন। ফেরার পথে তারা যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভার ব্রীজ এলাকায় পৌঁছলে ডাকাতির কবলে পড়েন তারা।

প্রাইভেটকার থামিয়ে লুটপাট চালায় দেশীয় অস্ত্রধারী ডাকাতদল। ঘটনার সময় অপর একটি গাড়ীতে থাকা ব্যবসায়ী ফজলে রাব্বী মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করেন। মুহুর্তেই ভিডিওটি ভাইরাল হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এ ঘটনায় ৫ অক্টোবর (রোববার) যমুনা সেতু পশ্চিম থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রমজান আলী বাদী হয়ে মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com