1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই তরুণ নিহত, আহত ১ রায়গঞ্জে কমিউনিটি পুলিশিং উঠান বৈঠক, মাদক-সন্ত্রাস ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতার আহ্বান সিরাজগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানের দেড় লাখ টাকা জরিমানা রায়গঞ্জে ক্ষতিকর রং মিশিয়ে চিপস উৎপাদনের অভিযোগে জরিমানা  তাড়াশ বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান লালমনিরহাটে শিশু হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর পঞ্চগড়ের শফিকুল ও আল-আমিনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণা নোয়াপাড়ার ব্যবসায়ীদের অভিযোগ।  নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ 

সলঙ্গায় পুকুরপাড় থেকে মহিলা গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২১৯ Time View

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড় থেকে আন্না রানী (৩৮) নামে এক মহিলা গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (১১ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। আন্না রানী সলঙ্গা থানার ভরমোহনী মধ্যপাপাড়া (নিশিপাড়া) গ্রামের মৃত বিজেন চন্দ্র দাসের স্ত্রী। তিনি সলঙ্গা ইউনিয়ন পরিষদে মহিলা গ্রাম পুলিশের চাকরি করতেন।

সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজেশ্বর আমিন জানান, সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পাশের একটি পুকুরপাড়ে আন্না রানীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন নেই, তবে গলায় জখমের দাগ রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com