1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎ নদীতে ভাসছিল অজ্ঞাত মহিলার লাশ কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির ৩য় পর্যায়ের উদ্বোধন

কাজিপুরে ব্যাবসায়ীর গুদামে মিললো সরকারি ১২৫ বস্তা চাল

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ Time View

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১২৫ বস্তা সরকারী চাউল জব্দ করা হয়েছে। কাজিপুর উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধায় উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর দিয়ারপাড়া এলাকার মমিন মিয়ার চাতালের গুদাম থেকে চাউল গুলো জব্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া
জানান গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধায় কাজিপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের হরিনাথপুর পশ্চিমপাড়াতে মোঃ আব্দুল মোমিন তালুকদার এর চাতাল এর গোডাউনে সরকারি চাল মজুদকৃত অবস্থায় পাওয়া যায়। অভিযানকালে গোডাউনে সরকারি লোগোযুক্ত ১০ বস্তা চাল, সরকারি লোগোযুক্ত ৩০৩টি খালি বস্তা এবং ১০৫ টি প্লাস্টিকের বস্তায় সরকারি চাল পাওয়া যায়। খালি বস্তাগুলোর চাল এসকল প্লাস্টিকের বস্তায় ভরা হয়েছে মর্মে ওসি,এলএসডি সনাক্ত করেন। ঘটনাস্থলে গোডাউন এর মালিক মোঃ আব্দুল মোমিন তালুকদারকে পাওয়া যায়নি। ওসি, এলএসডিকে অভিযুক্ত মোঃ আব্দুল মোমিন তালুকদার এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। উল্লিখিত মালামালসহ দুইটি গোডাউন রুম সিলগালা করে সোনামুখি ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড মেম্বার আসাদুল ইসলাম খান এর জিম্মায় প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com