1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চাকরির প্রলোভনে অর্থ নেওয়ার পর বিয়ের গুজবের অভিযোগ যমুনায় অভিযানে তিন লাখ টাকার অবৈধ জাল ধ্বংস ঠাকুরগাঁওয়ে ১৫ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার দুই ব্যবসায়ী সলঙ্গার আঙ্গারু বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ ঘোড়াঘাটে বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ২ রায়গঞ্জে ফুলজোড় ইংলিশ একাডেমির এইচএসসি-২৬ ব্যাচের দোয়া ও বিদায় সংবর্ধনা জৈব সারের বদলে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি দুধকুমারের পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপরে, প্লাবিত ভূরুঙ্গামারীর নিম্নাঞ্চল কালিয়াকৈরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা শুভ উদ্বোধন করা হয় নাসিরনগর ফান্দাউক- রতনপুর সড়কে  ব্রিজের মাঝে গর্ত, দুর্ঘটনার আশঙ্কা 

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩১৪ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটির নেতা-কর্মীরা।ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যমুনা সেতুর পশ্চিম প্রান্তের গোলচত্বরে অবস্থান নেন গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা। এসময় তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। প্রায় ১৫ মিনিট মহাসড়ক অবরোধের ফলে ঢাকা-উত্তরবঙ্গগামী যানবাহন চলাচলে সাময়িক স্থবিরতা দেখা দেয়।

পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। এরপর তারা বিক্ষোভ মিছিল বের করে গোলচত্বর থেকে সরে যায়।

উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) ঢাকায় এক রাজনৈতিক কর্মসূচি শেষে ফেরার পথে নুরুল হক নুর হামলার শিকার হন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে কেন্দ্র থেকে দেশব্যাপী বিক্ষোভ-অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com