
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটির নেতা-কর্মীরা।ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যমুনা সেতুর পশ্চিম প্রান্তের গোলচত্বরে অবস্থান নেন গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা। এসময় তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। প্রায় ১৫ মিনিট মহাসড়ক অবরোধের ফলে ঢাকা-উত্তরবঙ্গগামী যানবাহন চলাচলে সাময়িক স্থবিরতা দেখা দেয়।
পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। এরপর তারা বিক্ষোভ মিছিল বের করে গোলচত্বর থেকে সরে যায়।
উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) ঢাকায় এক রাজনৈতিক কর্মসূচি শেষে ফেরার পথে নুরুল হক নুর হামলার শিকার হন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে কেন্দ্র থেকে দেশব্যাপী বিক্ষোভ-অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।