1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পঞ্চগড়ের শফিকুল ও আল-আমিনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণা নোয়াপাড়ার ব্যবসায়ীদের অভিযোগ।  নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎

কাউনিয়ায় হত্যা মামলার প্রধান আসামীসহ পাঁচজন আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৭৩ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর:

রংপুরের কাউনিয়ায় হারাগাছ বকুলতলা গ্রামে মাসুদার হত্যা মামলায় প্রধান আসামীসহ পাঁচজন গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ। ২৯ আগষ্ট শুক্রবার পাঁচজনকেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো,উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামের আব্দুল লতিফ মিয়া(৬৫),দুই ছেলে সাইফুল ইসলাম(৩৫).শহিদুল ইসলাম(২৬),মেয়ে লাইলী বেগম(২৮)ও জামাই সাধু কুটিরপাড়ের আব্দুল হাকিম(২৮)।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আব্দুল লতিফ শাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ বকুলতলার মাসুদার রহমানের সঙ্গে তার আপন চাচা আব্দুল লতিফের জমিজমা নিয়ে বিরোধ ছিল। বিরোধপুর্ন জমির বিষয়ে আদালতে মামলাও রয়েছে। ১৮ জুলাই শুক্রবার বিকেল ৫ টার দিকে নাজিরদহ একতাব্রিজ এলাকায় যায় মাসুদার। সেখানে গিয়ে দেখতে পান বিরোধপুর্ন জমির উপর প্রতিপক্ষ চাচা লতিফ ঘর নির্মাণ করছে। মাসুদার এর প্রতিবাদ করলে তাকে মারপিট করে লতিফ তার ছেলে মেয়ে ও জামাইসহ অন্য সদস্যরা। একপর্যায়ে লতিফের ছেলে সাইফুল তার হাতে থাকা ধারালো অস্ত্র(পাটকাটা হাচুয়া)দিয়ে মাসুদারের ঘাড়ে কোপ দেয়। ধারালো অস্ত্রের আঘাতে মাসুদার মাটিতে পড়ে যায়। স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আব্দুল লতিফ শাহ বলেন,এ ঘটনায় নিহতের বড়ভাই মাসুম মিয়া বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্তদের গ্রেপ্তারের মাঠে নামে পুলিশ। কিন্তু ঘটনার পর পরই হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত সকল আসামী এলাকা থেকে পালিয়ে যায়। মামলার তদন্তকারী এসআই মনিবুর রহমান তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীদের অবস্থান সনাক্ত করে। বৃহস্পতিবার কাউনিয়া থানা পুলিশ র‌্যাব-১৩ এর সহায়তায় র‌্যাব-৬ ও র‌্যাব-১ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে খুলনা বাগেরহাট থেকে মামলার দুই নাম্বার আসামী সাইফুল ইসলামকে এবং গাজিপুর এলাকা থেকে মামলার এক নাম্বার আসামী আব্দুল লতিফ মিয়া,চার নাম্বার আসামী শহিদুল ইসলাম,আট নাম্বার আসামী লাইলী বেগম ও দশ নাম্বার আসামী আব্দুল হাকিমকে আটক করা হয়। পাঁচজনকেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com