1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পঞ্চগড়ের শফিকুল ও আল-আমিনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণা নোয়াপাড়ার ব্যবসায়ীদের অভিযোগ।  নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎

সলঙ্গায় হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৫৭ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গায় ১০৫ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

র‌্যাব-১২ জানায়, শুক্রবার (২৩ আগস্ট) রাত ২টার দিকে সদর কোম্পানির একটি চৌকস দল সলঙ্গা থানাধীন রাজশাহী-ঢাকাগামী মহাসড়কের উত্তর পাশে নুর জাহান হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ১০৫ গ্রাম হেরোইনসহ এক নারীকে আটক করা হয়। তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ সাতশ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, আটক নারী দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে বাসযোগে হেরোইন বহন করত এবং তা নিজ হেফাজতে রেখে ময়মনসিংহসহ আশপাশের এলাকায় সরবরাহ করত।

গ্রেপ্তারকৃত নারী হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালুর চর গ্রামের মো. উলাল উদ্দিনের মেয়ে মোছাঃ রেকশোনা বেগম (৩২)।

এ ঘটনায় সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১২’র সদর কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com