1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করাহবে,কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও বাস টার্মিনালে মাদকসহ আটক,২ মাসের কারাদণ্ড ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ দেশে চিকিৎসা খরচের ৮০ শতাংশ রোগীর পকেট থেকে যায় ‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ রংপুর নগরীতে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য গভীর রাতে  রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর মন্দিরে চুরির মূল হোতা গ্রেফতার: সিএমপির বন্দর থানার অভিযানে নগদ টাকা উদ্ধার

সংস্কার বাস্তবায়নে ব্যর্থ রাজনৈতিক দলগুলো: রংপুরে ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৭৫ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর:

বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই স্পিরিটকে ধারণ করে যে সংস্কারগুলো গত এক বছরে হওয়ার কথা ছিলো, তা রাজনৈতিক দলগুলো বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। ফ্যাসিবাদের কাঠামো ভাঙার পরিবর্তে তারা ক্ষমতার লোভে সংস্কারের বিষয়টিকে উপেক্ষা করছে।

শনিবার সকালে রংপুর মহানগর ছাত্রশিবির আয়োজিত এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, “গত ১৫ বছরে ফ্যাসিবাদের যে স্ট্রাকচার তৈরি হয়েছে, সেটাকে ভেঙে নতুন ফ্রেম দাঁড় করানোর কথা ছিলো। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই আন্তরিকতার ঘাটতি আমরা দেখেছি। ৩৬ জুলাইয়ের আন্দোলনের যারা সংগঠিত করেছিলো, তাদের আশা-আকাঙ্ক্ষার অনেক কিছুই সংস্কার কমিশনে প্রতিফলিত হয়নি। স্থায়ী পরিবর্তন চাওয়ার বিষয়টি উপেক্ষিত হয়েছে।”

তিনি আরও বলেন, “রাজনীতিবিদদের অতিমাত্রায় ক্ষমতালোভী মানসিকতা দেশকে স্থায়ী সংস্কার থেকে বঞ্চিত করছে। অথচ খেটে খাওয়া মানুষের প্রত্যাশা বাংলাদেশ একটি স্থায়ী সংস্কার ও স্থায়ী পরিবর্তনের পথে যাক।”

অনুষ্ঠানে জেলা জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ছাড়াও শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com