1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পঞ্চগড়ের শফিকুল ও আল-আমিনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণা নোয়াপাড়ার ব্যবসায়ীদের অভিযোগ।  নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২২২ Time View

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মনি পাগলা (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উল্লাপাড়া পৌরসভার শ্রীকোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মনি পাগলা রাস্তা পার হওয়ার সময় নগরবাড়ি-বগুড়া মহাসড়কে একটি দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং সে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলে।

পথচারীরা দ্রুত আহত মনিকে উদ্ধার করে উল্লাপাড়ার কাওয়াক ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মনি পাগলা সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার আলোকদিয়ার গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে।

 

দুর্ঘটনার পর সিএনজি চালক ও যানটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

 

ঘটনার বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ জানান, “নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com