1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাবা-ছেলের একসঙ্গে জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্বর পরিবার বিয়েতে ১০০ জনের বেশি অতিথি প্রতি ১০০০ টাকা ট্যাক্স! প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ ঢাকাস্থ নাসিরনগর ছাত্র কল্যাণ সমিতির ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হতে হবে: চসিক মেয়র ডা. শাহাদাত কর-সুদের চাপে রাজশাহীর আবাসন খাত বিপর্যস্ত সলঙ্গায় ডাকাত চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান,গ্রেফতার ১ মেহেদী স্মরনে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে মিলাদ ও শোকসভা অনুষ্ঠিত  আইটিইটির নির্বাচনে জিজি প্যানেলের নিরঙ্কুশ জয়, সভাপতি এনায়েত হোসেন পরিবেশকর্মীদের উদ্যোগে বিষাক্ত পার্থেনিয়াম নিধন শুরু

সলঙ্গায় নসিমনের ধাক্কায় স্কুলছাত্র নিহত

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২১৭ Time View

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গায় অটোভ্যান ও নসিমনের সংঘর্ষে সিয়াম (১২) নামের এক স্কুলছাত্র মর্মান্তিকভাবে নিহত হয়েছে। নিহত সিয়াম সলঙ্গা থানার নাইমুড়ি-চকপাড়া গ্রামের রফিক উদ্দিনের ছেলে ও নাইমুড়ি কিষান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

রবিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের নাইমুড়ি এলাকার ‘স্বপ্ন বিলাস’ কফি হাউস সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আম কেনার উদ্দেশ্যে সিয়াম তার দাদার সঙ্গে একটি অটোতে করে সলঙ্গা বাজারে যাচ্ছিল। পথিমধ্যে একটি দ্রুতগতির নসিমন অটোকে সজোরে ধাক্কা দিলে সিয়াম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই সে মারা যায়।

এ ঘটনার পরপরই নিহত সিয়ামের পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। সহপাঠী ও এলাকাবাসীরা জানায়, সিয়াম ছিল একজন মেধাবী ও বিনয়ী ছাত্র। তার এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম বইছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com